৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় জামাই-শশুরের মারধরে পল্লী চিকিৎসক নিহত

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় জামাই-শশুরসহ তার পরিবারের সদস্যদের মারধরে নীলু ডাক্তার (৫০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল আটটার সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত ও হামলাকারীদের বাড়ি পুঠিয়া সদরের শের পাড়ায়।

নিহতের স্ত্রী পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী জলি বেগম জানায়, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় তার স্বামী নীলু ডাক্তারের সাথে প্রতিবেশী লুৎফর রহমান ও তার জামাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লুৎফর রহমান তার লোকজনকে ডেকে তার স্বামীকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে ওইদিন রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ মে) সকাল আটটার দিকে সে মারা যায়। লাশের ময়না তদন্ত চলছে। বাড়িতে যাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেশী কামাল হোসেন জানান, নীলু ডাক্তার মারা যাওয়ার খবর শুনে লুৎফর ও তার জামাই পরিবার নিয়ে মঙ্গলবার সকালে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, ডিবি পুলিশ সূত্রে ঘটনাটি জানতে পেরেছি। নিহতের পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছে। এর আগে গত ২৭ এপ্রিল নিহত ব্যক্তিকে মারধরের ঘটনায় একটি মামলাও করেছেন নিহতের পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST