২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন অমীমাংসিত রেখে দেশে কোনো নির্বাচন হবে না

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন অমীমাংসিত রেখে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২ মার্চ) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সব রাজনৈতিক দল মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এক্ষেত্রে যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ দুর্গ গড়ে তুলবে।

আরও পড়ুনঃ   আমরা অন্তবর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: ফারুক

এনসিপির সদস্য সচিব বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস করেছে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আগের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না। আপনারা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের ম্যানডেট নিয়ে আপনারা সরকারে বসেছেন।

আখতার হোসেন আরও বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন রয়েছে কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই– আওয়ামী লীগের নাম নিবন্ধন খাতা থেকে কেটে দিতে হবে। এটি কোনোভাবেই দেশ পরিচালনার জন্য উপযুক্ত দল নয়।

আরও পড়ুনঃ   নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ, প্রতীক ট্রাক

এনসিপির এই নেতা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নামে মুজিববাদী আদর্শে কোনো রাজনীতি চলতে পারে না। আজকের জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে।

আখতার হোসেন বলেন, এনসিপি আগেও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতেও রাজনৈতিক সিদ্ধান্তে জনগণের ঐক্যের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST