২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট কলরকে গৃহবন্দির অনুমতি

অনলাইন ডেস্ক : দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ফের্নান্দো কলর দে মেলোকে মানবিক বিবেচনায় গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একজন বিচারক।

সাও পাওলো থেকে এএফপি জানায়, এক দশকব্যাপী সামরিক শাসনের অবসানের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কলর গত সপ্তাহে ৯ বছরের কারাদণ্ড ভোগ করতে শুরু করেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিনেটর থাকাকালে ঘুষ নেওয়ার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন।

৭৫ বছর বয়সী কলর পার্কিনসন রোগে আক্রান্ত। তিনি একটি নির্মাণ কোম্পানি এবং পেট্রোব্রাসের একটি সাবেক সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সম্পাদনে সহায়তা করার বিনিময়ে দুই কোটি রিয়াল (প্রায় ৩৫ লাখ মার্কিন ডলার) ঘুষ নিয়েছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুনঃ   গোপন ইসরায়েল থেকে ২৮ হাজার কোটির অস্ত্র কিনছে এই মুসলিম দেশ

কারাগারে আটক থাকা অবস্থায় তার আইনজীবীরা আদালতে আবেদন করেন যেন তাকে বাসায় থেকে সাজা ভোগ করার সুযোগ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরা এস কলোরের বয়স, রোগ ও বিশেষ চিকিৎসার প্রয়োজনীয়তা উল্লেখ করে এই আবেদন মঞ্জুর করেন।

রায়ের শর্ত অনুযায়ী, কলরকে তার পাসপোর্ট জমা দিতে হবে এবং ইলেকট্রনিক নজরদারি গোড়ালির ব্রেসলেট পরতে হবে।

উল্লেখ্য, ১৯৯২ সালে সংসদে অভিশংসনের মুখে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছিলেন কলর।

আরও পড়ুনঃ   আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস

তিনি ব্রাজিলের একমাত্র সাবেক রাষ্ট্রপ্রধান নন যিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন।

আর বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। ঘুষ ও অর্থপাচারের দায়ে দেড় বছর কারাগারে কাটানোর পর তার সাজা বাতিল হয় এবং তিনি ২০২২ সালের অক্টোবরে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST