২৯ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

৮৬৪ দিন পর অবশেষে এমন সেঞ্চুরি পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : এমন একটা সেঞ্চুরির জন্য অপেক্ষা ছিল ৮৬৪ দিন। মাসের হিসেবে ২৮ মাস ১২ দিন। বছর ধরলে ২ বছর ৪ মাস ১২ দিন। সাদমান ইসলামের সেঞ্চুরিটা বাংলাদেশ ক্রিকেটে বহু আরাধ্য এক সেঞ্চুরি বললে অত্যুক্তি হয় না। ২০২২ সালের ১৭ই ডিসেম্বরের পর এবারই প্রথম কোনো বাংলাদেশি ওপেনার টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন।

২০২২ সালে ওপেনারদের কাছ থেকে সেঞ্চুরি হয়েছিল মোট ৩টি। এপ্রিলে মাহমুদুল হাসান জয় সেঞ্চুরি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি এসেছিল তামিম ইকবালের ব্যাট থেকে। আর ডিসেম্বরের ১৭ তারিখ ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন জাকির হাসান। সেটাই শেষ। মাঝে ২০২৩ এবং ২০২৪ সাল মিলিয়ে আর কোনো ওপেনারই সেঞ্চুরি পাননি।

আরও পড়ুনঃ   কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

অবশেষে সেই খরা কাটলো সাদমান ইসলামের ব্যাটে চড়ে। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এনামুল হক বিজয়ের সঙ্গে গড়েছেন ১১৮ রানের জুটি। টেস্ট ক্রিকেটে ওপেনিং পার্টনারশিপ বিবেচনায় যা বাংলাদেশের ১৫তম শতরানের জুটি।

সাদমান ফিফটি পেয়েছিলেন লাঞ্চের আগেই। শুরু থেকেই ছিলেন সাবলীল। শুরু থেকেই নিয়মিত বিরতিতে আসছিল বাউন্ডারি। শেষ পর্যন্ত ১৪২ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরিটাও ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। সেটা ২০২১ সালের জুলাইয়ে হারারেতে।

এরপর তিনটা ফিফটি করেছেন সাদমান। গেল ২৮ মাসে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটাও খেলেছিলেন তিনিই। গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে থামতে হয়েছিল ৯৩ রান করে। খরা কাটানোর সেঞ্চুরিটা হয়ত তারই প্রাপ্য ছিল। আর সেই সঙ্গে পেলেন আরও একটা মাইলফলকের দেখা। এই সেঞ্চুরির পথেই টেস্ট ক্যারিয়ারে ১ হাজার পূরণ করেছেন সাদমান।

আরও পড়ুনঃ   এইচএসসির ফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে

সাদমানের সেঞ্চুরিতে বাংলাদেশ দলও এখন পর্যন্ত আছে কক্ষপথে। এনামুল বিজয় ৩ বছর পর ফিরে ৩৯ রানে আউট হলেও মুমিনুলকে নিয়ে ঠিকই রানের চাকা সচল রেখেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১ উইকেট হারিয়ে ১৮৬ রান।

১১৮ রানে অপরাজিত থাকা সাদমান পৌঁছে গিয়েছে ব্যক্তিগত সর্বোচ্চ রানে। আর ২৭ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। বাংলাদেশ প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৪১ রানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST