২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের অভিযানে নারীদের উত্ত্যক্ত করার ভাইরাল ভিডিওর দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করার ভাইরাল ভিডিওর দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জুবায়ের হোসেন রাকিব (১৯) ও মো: সবুজ (২০)। জুবায়ের হোসেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার মো: মোখলেছুর রহমান মুকুলের ছেলে ও সবুজ কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তর পাড়ার মো: রমজানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরে রাজশাহীসহ দেশজুড়ে শুরু হয় নিন্দার ঝড়। ভিডিওটিতে দেখা যায়, রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে এবং সেই দৃশ্যটি তাদের পরিচিত একজন মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে সে ভিডিওটি তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আরও পড়ুনঃ   বাগমারায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে এলে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। সেইসঙ্গে আসামিদের নাম ও ঠিকানা চেয়ে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবর্তীতে রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আব্দুল আলীমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ এপ্রিল দুপুর সোয়া ১ টায় নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান পরিচালনা করে আসামি জুবায়েরকে গ্রেপ্তার করে এবং দুপুর ২ টায় সবুজকে কাশিয়াডাঙ্গা থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে গ্রেফতার করেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১১

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৫

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৬

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৭

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৮

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

১৯

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST