২৩ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

রণবীর-আলিয়া অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঈদে মুক্তি পাচ্ছে না

অনলাইন ডেস্ক : রণবীর কাপুর, ভিকি কৌশল ও আলিয়া ভাটকে নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি তৈরি করছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৬ সালের ঈদে। কিন্তু এখন জানা যাচ্ছে, সেই সময় ছবি মুক্তি পাবে না। সেই একই সময়ে মুক্তি পাবে যশ অভিনীত ‘টক্সিক’।

বক্সঅফিসের টক্কর এড়ানোর জন্যই কি ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে? ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের মার্চ মাসে আর মুক্তি পাবে না ‘লাভ অ্যান্ড ওয়ার’। ছবির শুটিং শুরু হয় যথা সময়ে।

আরও পড়ুনঃ   নববধূর সাজে শাকিবের প্রিয়তমা !

তবে জানা যাচ্ছে, মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয় লীলা বনশালি। ২০২৫ সালের নভেম্বরের মধ্যে ছবিটি তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। এখন জানা যাচ্ছে, ২০২৬-এর ফেব্রুয়ারির আগে তা কিছুতেই হবে না। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬-এর মাঝামাঝিতে।

ছবি তৈরির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। ছবিটি নিজের টাকায় তৈরি করছেন বনশালি। ডেডলাইনের আগেই যাতে ছবি তৈরির কাজ শেষ হয়, তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। বাজেটের মধ্যে থেকে কাজ করতে চান বনশালি।

আরও পড়ুনঃ   পাত্রপক্ষ চায়, বিয়ের পর অভিনয় ছেড়ে দেই : নুসরাত

‘লাভ অ্যান্ড ওয়ার’ একটি পিরিয়ড ফিল্ম। এই মুহূর্তে ফান্ড জোগাড়ে মন দিয়েছেন পরিচালক। দু’মাস পর শুরু হবে বাকি অংশের শুটিং। ২০২৬-এর মাঝামাঝি কোন তারিখে ছবি মুক্তি পাবে, সেটিও স্থির করতে হবে তাকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST