১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

যানজট নিরসনের আইডিয়ার জন্য বৃত্তি দিচ্ছে দুবাই

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের অন্যতম আমিরাত (রাজ্য) দুবাই বর্তমানে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রগুলোর মধ্যে একটি। সেই দুবাইয়ের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সড়ক-মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় এক অভিনব প্রস্তাব দিয়েছে দুবাইয়ের রাজ্য সরকার।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, যানযট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া হাজির করতে পারবেন, তাদেরকে ৫০ হাজার দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ৮৩ হাজার ৭২৯ টাকা) বৃত্তি দেওয়া হবে।

আরও পড়ুনঃ   ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ এই বৃত্তির দিচ্ছে। এই বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

আরও পড়ুনঃ   ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ২

বৃত্তির জন্য নির্বাচিতরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে মুক্ত কর্মক্ষেত্র, ভিসা, যানবাহনের লাইসেন্স এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাতসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এসবের যাবতীয় ব্যয় নির্বাহ করবে দুবাইয়ের সরকার।

বৃত্তির জন্য আবেদনের শেষ দিন ৩১ মার্চ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১০

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১১

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৩

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৬

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৭

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৮

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৯

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST