১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা ইসরায়েলের, ২ দিনে নিহত ৮

অনলাইন ডেস্ক : চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত দু’দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন এক নারীসহ মোট ৮ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শনিবার সকালে গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে ড্রোন হামলা হয়েছে এবং এতে নিহত হয়েছেন ৪ জন ফিলিস্তিনি। এছাড়া একই সময় গাজার উপকূলীয় এলাকায় ইসরায়েলের নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন একজন ফিলিস্তিনি মৎসজীবী।

আগের দিন বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আবাসিক এলাকায় গোলা বর্ষণ করেছিল ইসরায়েলি বাহিনী। সেই হামলায় এক নারীসহ নিহত হয়েছিলেন ৩ জন। বৃহস্পতি ও শুক্রবারের হামলার একাধিক প্রত্যক্ষদর্শী তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, গত কয়েক দিন ধেরেই রাফা, গাজা সিটিসহ বিভিন্ন শহরে হামলা করছে ইসরায়েলি সেনারা।

আরও পড়ুনঃ   ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা করে, সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৫১ জনকে।

অতর্কিত এই হামলার জবাব দিতে এবং আটক জিম্মিদের উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি। ১৫ মাস ধরে চলা ভয়াবহ সেই অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

আরও পড়ুনঃ   পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত

তিন মধ্যস্থতাকরী দেশ যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের ব্যাপক প্রচেষ্টায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। এখনও সেই বিরতি চলছে; তবে উপত্যকার স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে ইসরায়েল।

সেই সঙ্গে ঘটছে নিহতের ঘটনাও। ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেছেন , ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর গত প্রায় দু’মাসে গাজায় নিহত হয়েছেন অন্তত ১৪০ জন ফিলিস্তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST