১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

তাসকিন-ফিজরা আইপিএলে ডাক পেলে এনওসি দেবে বিসিবি?

অনলাইন ডেস্ক : চলতি মাসেই মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসর। বিশ্বব্যাপী সব তারকা ক্রিকেটার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন। যদিও আইপিএলের নিলামে দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে দুই টাইগার ক্রিকেটার আসর শুরুর আগমুহূর্তেও ডাক পেতে পারেন। যা নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

এর আগে নিলামে বাংলাদেশি ক্রিকেটাররা কিছুটা অবহেলিত থাকার অন্যতম কারণ হিসেবে ধরা হয় বিসিবির অল্প সময়ের এনওসি (ছাড়পত্র) দেওয়া কিংবা নির্ধারিত সময়ের আগে ক্রিকেটারদের ফিরিয়ে আনা। এবার নতুন করে কেউ আইপিএলে ডাক পেলে বিসিবি থেকে ছাড়পত্র মিলবে কি না সেই প্রশ্ন উঠেছে। বিগত সময়ে এনওসি ইস্যুতে কঠোরতা দেখিয়েছে বিসিবি, ফলে আইপিএলসহ অনেক টুর্নামেন্টে সুযোগ পেলেও খেলোয়াড়রা যেতে পারেননি।

আরও পড়ুনঃ   ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে : শিক্ষামন্ত্রী

আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির এই ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান এনওসি দেওয়া প্রসঙ্গে বলেছেন, ‘সার্বিক ক্রিকেটের জন্য যেটা লাভবান হবে আমরা সেটা করার চেষ্টা করব। অনেক সময় এমনও হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি। যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটার এবং আমাদের জাতীয় দলের লাভ হবে তেমনটা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় এমনও হতে পারে, ভালো অফার পাওয়ার পরও কাউকে ছাড়লাম না, কারণ তার ঘরোয়া ক্রিকেট খেলা প্রয়োজন। সুতরাং এটা নির্ভর করবে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য, ক্রিকেটের জন্য, আমরা সেই সিদ্ধান্তই নেব।’ এখন পর্যন্ত কোনো ক্রিকেটার এনওসি চেয়েছে কি না এমন প্রশ্নে ফাহিমের জবাব, ‘কোনো ক্রিকেটারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে অস্ত্রের সন্ধানে কোচিং সেন্টার ঘিরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী

প্রসঙ্গত, আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। একই ভেন্যুতেই ২৫ মে আইপিএলের ফাইনালও অনুষ্ঠিত হবে। এর আগে আইপিএলের মেগা নিলামে অ্যাক্সিলারেটেড অকশন বা দ্রুততর নিলামের জন্য বাংলাদেশের ১২ জনের মাঝে ছিল কেবল দুজনের নাম। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তবে তাদের কারও প্রতিই আগ্রহ দেখায়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST