১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ থেকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন, ভারতের ১৮ রাজ্যে সতর্কতা

অনলাইন ডেস্ক : ভারতের ১৮টি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। যারমধ্যে রয়েছে জম্মু ও কাশ্মির, বিহার, পশ্চিমবঙ্গ। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) আইএমডি জানায়, বাংলাদেশ ও ইরাক থেকে দুটি সাইক্লোন ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। আর এ দুটি সাইক্লোনের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। যা আগামী ১৫ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

আইএমডি বলেছে, প্রথম সাইক্লোনটি উত্তর ভারতের দিকে আসছে। এটির প্রভাবে দিল্লি ও আশপাশের অঞ্চলের মানুষ উচ্চতাপমাত্রা থেকে পরিত্রাণ পেতে পারেন। অপরদিকে দ্বিতীয় সাইক্লোনটি আসছে বাংলাদেশ থেকে। এই সাইক্লোনটির প্রভাবে ভারতের পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আর এ দুটি সাইক্লোনের প্রভাবে ভারতের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ

অপরদিকে জম্মু ও কাশ্মির, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় ১০ থেকে ১৫ মার্চের মধ্যে ব্যাপক তুষারপাত, বৃষ্টিপাত এবং বজ্রপাত হবে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানেও একই রকম আবহাওয়া পরিলক্ষিত হতে পারে।

অন্যদিকে বিহার, পশ্চিমবঙ্গ ও অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। অরুণাচল প্রদেশে তুষারপাত হওয়ার সম্ভাবনাও আছে। এসব জায়গা ছাড়াও তামিলনাড়ু ও কেরালায় ব্যাপক ভারী বৃষ্টিপাত হতে পারে। যদি আবহাওয়ার অবস্থা এমন চলতে থাকে তাহলে সেখানকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুনঃ   ৯৫ ভারতীয়কে মুক্তি দিচ্ছে ঢাকা, ফিরছে ৯০ বাংলাদেশিও

ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে দেশটির পূর্ব উপকূলে (পশ্চিমবঙ্গ-তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ-ওড়িশা) সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে এসব জায়গা ৬০ কিলোমিটার প্রতিঘণ্টায় বাতাস বইতে পারে। আগামী ১৫ মার্চের পর সেখানে সাইক্লোনিক অবস্থার উন্নতি হতে পারে। যদিও কোথাও কোথাও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে এই সময়টায় জেলেদের গভীর সমুদ্রে মাছ না ধরতে যাওয়ার আহ্বান জানিয়েছে আইএমডি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST