৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনায় বসতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় বসতে চাওয়ার আগ্রহ জানিয়ে বৃহস্পতিবার ইরানের ক্ষমতাসীন কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের দীর্ঘদিনের চিরশত্রু ইরান আলোচনায় রাজি হবে বলে চিঠিতে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ট্রাম্প।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘আমি বলেছি, ইরান আলোচনায় যাচ্ছে বলে বলে আমি প্রত্যাশা করি। কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হতে চলেছে।’’

তিনি বলেন, আমার মনে হয়, তারা এই চিঠিটি পেতে চায়। অন্য বিকল্পটি হল, আমাদের কিছু করতে হবে। কারণ আপনি আর কোনও পারমাণবিক অস্ত্র পাবেন না।

আরও পড়ুনঃ   নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪

তবে ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সম্বোধন করে লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ট্রাম্প বলেন, ইরানকে দুইভাবে মোকাবিলা করা যেতে পারে; সামরিক পদক্ষেপ অথবা একটি চুক্তি করে।

তিনি বলেন, আমি একটি চুক্তিকে বেছে নেব। কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। ইরানিরা দুর্দান্ত মানুষ।

দ্বিতীয় মেয়াদে গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে চলমান রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধের অবসানে সমঝোতার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। এক্ষেত্রে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইউক্রেনের ওপর তীব্র চাপপ্রয়োগ করছেন তিনি। ইউক্রেনে মস্কোর তিন বছরের যুদ্ধ বন্ধে ট্রাম্পের নেওয়া এই পদক্ষেপ পশ্চিমা মিত্রদের মাঝে উদ্বেগ তৈরি করেছে।

আরও পড়ুনঃ   সিরিয়ার চতুর্থ শহর দখল করে নিল বিদ্রোহীরা

এর আগে, প্রথম মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার এক বছর পর ২০১৮ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি ইরানের সঙ্গে এমন একটি চুক্তি করতে চান; যা দেশটিকে পারমাণবিক অস্ত্র উন্নয়নে বাধা দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST