৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

দেশে ইতিবাচক পরিবর্তনের পথ বলে দিলেন উপদেষ্টা রিজওয়ানা

অনলাইন ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মিথ্যা মামলায় ফাঁসানোর সংস্কৃতিতে পরিবর্তন এলেই দেশ ইতিবাচক পরিবর্তনের দিকে যাবে। অনেক সময় আমরা মিথ্যা মামলায় মানুষকে ফাঁসিয়ে দিই বা মিথ্যা মামলায় ফেঁসে গেছে জেনেও রাজনৈতিক প্রভাবের কারণে লোকটাকে আমরা মুক্ত করি না। এতদিন বাংলাদেশ যেভাবে চলেছে আগামীতে বাংলাদেশ আর সেভাবে চলবে না।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক’ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   তানোরে জামায়াতের নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ

প্রশাসন, পুলিশ প্রশাসন ও প্রসিকিউটরদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে যদি আপনারা সকলে আমাদের সঙ্গে থাকেন। আর যদি সেটা না হয়, আমরা সম্মিলিত প্রয়াস করতে না পারি তাহলেও ইতিবাচক পরিবর্তন আসবে, কিন্তু পথটা হবে অনেক বেশি সংঘাতময়। আমরা সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করব।

তিনি আরও বলন, কোর্টে যখন আমরা প্র্যাকটিস করি তখন শুনি যে এই বিচারপতি অমুক দলের। যখন আমরা (আইনজীবী) ক্যারিয়ার শুরু করি তখন ভাবতেও পারিনি যে এরকম কথা শুনতে হবে। প্রথমে আমাদের মেনে নিতে হবে যে পারফেক্ট সিস্টেমে দেশটাকে কখনও চালাতে পারিনি। এখনো যে পারফেক্টভাবে চলবে, দেশের আইনকানুন বা ব্যবস্থা পরিবর্তন হচ্ছে ওরকম না।

আরও পড়ুনঃ   সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না: গয়েশ্বর

রিজওয়ানা হাসান বলেন, আপনি যখন পরিবেশ ব্যবস্থাপনার কথা বলেন, ভূমিদস্যুতার বিরুদ্ধে লড়াই করেন, বালু খেকোদের বিরুদ্ধে লড়াই করেন, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে লড়াই করেন, তখন আপনার জন্য কোনোভাবেই পরিবেশ রোমান্টিক অ্যাজেন্ডা থাকে না। এটা আপনার আমার বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST