২৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আইসিসির কোনো গ্লোবাল টুর্নামেন্টে সাদা বলে ঝড় তুললেন নাহিদ রানা। বিগত বছরটায় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি ধরা যায় যাকে, সেই নাহিদ গতকাল নিজের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকটা স্মরণীয়ভাবেই করেছেন।

দল না জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে অখুশি হতে চাইবেন না রানা। ৪৩ রান খরচায় এদিন ১ উইকেট শিকার করেন গতিময় এই পেসার। সেই উইকেটও বেশ মূল্যবান। কেইন উইলিয়ামসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন। গতকাল ম্যাচে দারুণ বল করা নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়েছেন রাচীন রবীন্দ্র।

আরও পড়ুনঃ   পাকিস্তানে বিয়ের বাস নদীতে পড়ে নিহত অন্তত ১৪, বেঁচে আছেন নববধূ

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাচিন রবীন্দ্র বলেন, ‘বাংলাদেশের বোলিং দারুণ। ফিজ (মুস্তাফিজুর রহমান) এবং তাসকিন (আহমেদ) অনেক ক্রিকেট খেলেছে। এখন রানা এসেছে। সে দারুণ প্রতিভাবান একজন বোলার। অনেক দ্রুত বল করে। প্রথমবার খেললাম আজকে। তরুণ বোলার। খুবই এক্সাইটিং তাকে উন্নতি করতে দেখাটা। আশা করি সামনেও তার বিপক্ষে খেলা হবে।’

টম ল্যাথামের সাথে নিজের জুটি প্রসঙ্গে রাচীন বলেন, ‘ট্রিকি উইকেট ছিল কিছুটা। বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। আমাদের বেশ চাপে রেখেছে অনেক সময়। টম (ল্যাথাম) ব্যাট করার জন্য দারুণ একজন ব্যাটার। দারুণ অভিজ্ঞ সে। আগে সে দলের অধিনায়কত্বও করেছে। অনেক ক্রিকেট খেলেছে। ফলে জুটি গড়ে ম্যাচ এগিয়ে নিয়েছি। ২৪০ রান চেইজ করার ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে বেশি তাড়াহুড়া করতে হয় না। ভালো ক্রিকেট শট খেলেই এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST