২৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রমজানে যে ফিলিস্তিনিদের আল-আকসায় যেতে দেবে না ইসরায়েল

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাস শুরু হলে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র মসজিদ আল-আকসায় বাড়ে মুসল্লিদের আনাগোনা। তবে দখলদার ইসরায়েল হুমকি দিয়েছে, সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন তাদের এ বছর আল-আকসায় যেতে দেওয়া হবে না।

তার্কিস বার্তাসংস্থা আনাদোলো সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, যেসব পুরুষ ফিলিস্তিনির বয়স ৫৫ বছর ও নারীদের বয়স ৫০ বছরের ওপরে তাদের আল-আকসায় যেতে দেওয়া হবে। কিন্তু যারা দখলদারদের কারাগার থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের পবিত্র এ মসজিদে প্রবেশে অনুমতি দেওয়া হবে না। তরুণ ফিলিস্তিনিদের পবিত্র এ মসজিদে যেতে বাধা প্রদান করে থাকে ইসরায়েল। তা সত্ত্বেও অনেকে এই মসজিদে নামাজ পড়তে যান।

আরও পড়ুনঃ   ইসরায়েলে হামলার পর ইরানের পরমাণু স্থাপনা ‘সাময়িক’ বন্ধ : আইএইএ প্রধান

আনাদোলো আরও জানিয়েছে, রমজানে আল-আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেমের দিকে যাওয়া রাস্তায় চেকপয়েন্ট বসানো হবে। সেখানে প্রতিদিন দখলদার ইসরায়েলের তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে।

এছাড়া পশ্চিমতীর থেকে মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে আল-আকসায় যাওয়ার অনুমতি দেওয়ার কথাও ভাবছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   গাজায় প্রায় ৯০টি ত্রাণবাহী ট্রাক পাঠানো হয়েছে : জাতিসংঘ

মুসলিমরা পবিত্র এ মসজিদকে আল-আকসা হিসেবে অভিহিত করলেও ইহুদিরা এটিকে টেম্পল মাউন্ট হিসেবে ডাকে। তাদের দাবি, এখানে ইহুদিদের প্রাচীন প্রার্থনাস্থল ছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST