৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটে গ্রেপ্তার আরও ৪৯

অনলাইন ডেস্ক : বান্দরানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং আনসার ও পুলিশ সদস্যদের অস্ত্র লুটের ঘটনায় করা ৭টি মামলায় যৌথ বাহিনীর অভিযানে আরও ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রুমা উপজেলার বেথেলপাড়া থেকে গ্রেপ্তারের পর সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তাদের বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন।

জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে অভিযানের সত্যতা নিশ্চিত করে রুমা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন ঢাকা পোস্টকে জানান, বান্দরবানের রুমায় বেথেলপাড়ায় সেনা অভিযানে সাতটি দেশি বন্দুক, ২০টি কার্তুজ, কেএনএফের ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। এছাড়াও কেএনএফের সক্রিয় দুইজন সদস্যকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ   ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধ নয়, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের আহ্বান

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এ সময় সন্দেহভাজন হিসেবে সোনালী ব্যাংকের রুমা শাখার সহকারী ক্যাশিয়ার লালতন লিয়ান বমকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেটা অন্য আরেকটি বিষয়। এ বিষয়ে পরে জানানো হবে।

এদিকে ৪৯ জনকে গ্রেপ্তারের বিষয়ে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমি বলেন, ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় করা ৭টি মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রুমা উপজেলায় সোনালী ব্যাংকে পাহাড়ি সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় ব্যাংকের ভোল্টের চাবি না পেয়ে ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে তারা। এছাড়াও ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১০টি অস্ত্র তারা লুট করে নিয়ে যায়। অপহরণের ৪৮ ঘণ্টা পর অপহৃত ব্যাংক ম্যানেজারকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে র‍্যাব।

আরও পড়ুনঃ   নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

উদ্ভূত পরিস্থিতিতে বান্দরবান পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদসহ সামরিক বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরা। তাদের বক্তব্যে উঠে আসে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এরই প্রেক্ষিতে জেলার রুমা ও থানচি উপজেলায় অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST