১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গ্রেপ্তার ৩৪৩

অনলাইন ডেস্ক : অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে নতুন করে আরও ৩৪৩ জনসহ মোট ১ হাজার ৬৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার হয়েছেন আরও এক হাজার ১৭৮ জন।

এছাড়া অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শটগান কার্তুজ, ৩টি ছুরি, ৩টি তলোয়ার, ১টি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড ও ৪টি রামদা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর: আইজিপি

এদিকে অপারেশন ডেভিল হান্টে রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মেট্রোতে ২৭৪ জন ও রেঞ্জে ১০৩৪ জন।

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

আরও পড়ুনঃ   নির্বাচন সরকারের এক নম্বর প্রায়োরিটি, আমরা রোডম্যাপ চেয়েছি: মির্জা ফখরুল

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক। পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১০

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১১

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১২

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

২০

Design & Developed by: BD IT HOST