১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তারুণ্য সময় নয় এটি একটি সুযোগ -স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : তারুন্যকে একটি সুযোগ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারুণ্য শুধু একটি বয়স বা কাল নয় এটি একটি মানসিকতা, একটি দৃষ্টি, একটি আভ্যন্তরীণ শক্তি যা পৃথিবীকে নতুনভাবে দেখতে শেখায়। তরুণ প্রজন্ম সমাজের চালিকাশক্তি।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে তারুণ্যের মেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আধুনিক জ্ঞান, উদ্ভাবন এবং সামাজিক পরিবর্তনের সকল অগ্রগতি তরুণদের হাত ধরে এসেছে এবং আসবে। পরিবর্তনশীল পৃথিবীতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তরুণরা যে প্রতিভা, উদ্ভবন ও সৃজনশীলতা দেখাচ্ছে তা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে।

আরও পড়ুনঃ   বিপিএল প্লেয়ার্স ড্রাফটে কোন দল কত টাকা খরচ করল


তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশই তরুণ। দেশের মধ্যম বয়স ২৭ যার অর্থ জনসংখ্যার অর্ধেকের বয়স ২৭ বা তার কম। এ থেকে বোঝা যায় আমরা সীমাহীন মানব শক্তি, সৃজনশীলতা ও উদ্যোগে ভরা এক দেশে পরিণত হতে যাচ্ছি। প্রযুক্তি বরণ করে নেয়ার মধ্য দিয়ে এদেশ দ্রুত এগিয়ে যেতে পারে।

নাগরিকদের সমস্ত মানবাধিকার ও দেড় দশক ধরে দেশের সম্পদ লুণ্ঠন করা ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর পতনের নেতৃত্ব দিয়েছে তরুণরা¬ এমন মন্তব্য করে তিনি বলেন, তাদের ডাকে সাড়া দিয়ে পুরো জাতি ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবে যোগ দেয় এবং নতুন এক বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করে। এ জাতির রন্ধে রন্ধ্রে এখন পরিবর্তনের আকাক্সক্ষা । আজকের এই মেলা আমাদের সবার জন্য এক বিশেষ মুহূর্ত।

আরও পড়ুনঃ   নগর পুলিশের অভিযানে গ্রেফতার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

তিনি এসময় তরুণদের নিজের উপর বিশ্বাস রাখতে, নতুন কিছু শিখতে এবং সৃজনশীলতার পথে চলে অন্যের জন্য কিছু করার চেষ্টা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজীম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধিজনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দউপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা । এর আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১০

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১১

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

১২

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৩

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১৫

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১৬

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৮

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৯

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST