৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নতুন লুকে রাশমিকা

অনলাইন ডেস্ক : ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। আল্লু আর রাশমিকা মান্দানার জুটি ঝড় তুলেছিল বক্স অফিসে। ব্যবসার নিরিখে ‘পুষ্পা’র কাছে পিছিয়ে পড়েছিল অনেক সিনেমাই। দেশের বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এটি। শোনা যাচ্ছে, এ বছরই অগস্টে মুক্তি পেতে পারে ‘পুষ্পা: দ্য রুল’। তার আগে রাশমিকার একটি পোস্টার সামনে এনেছেন সিনেমা নির্মাতারা।

রাশমিকা মান্দানার জন্মদিন উপলক্ষ্যে ভক্তদের উপহার হিসেবে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন পোস্টারে শ্রীভল্লির নতুন লুক একেবারে অত্যাশ্চর্য। রাশমিকার এই লুকে তার অনুরাগীরাও খুব পছন্দ করবে বলেও সবার বিশ্বাস।

আরও পড়ুনঃ   নতুন বছরে তারকাদের প্রত্যাশা

চলতি বছরের ১৫ অগস্ট মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। তার আগেই আল্লু অর্জুন ঘোষণা দিয়েছেন যে ‘পুষ্পা ৩’ ও আসবে।

পুষ্পা সিনেমায় একজন নিষ্পাপ মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। কিন্তু, পুষ্পা-২ তে রাশমিকার অবতার অন্যরকম হতে চলেছে। তার কটাক্ষ, রাগি চাহনি অন্যরকম। অনেকেই বলছে পুষ্পা-২ তে আল্লু অর্জুনকে টেক্কা দিতে  পারেন রাশমিকা।

আরও পড়ুনঃ   আমেরিকান নায়িকা কোর্টনি কফির দুঃখ প্রকাশ

গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা২’র প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে প্রায় হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এই রূপে কখনও দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। দ্বিতীয়বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১০

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১২

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৪

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৫

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৬

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৯

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

২০

Design & Developed by: BD IT HOST