২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কাটায় আব্দুল আলিম নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস।

শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা ভূমি অফিস সূত্র থেকে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর মৌজার রঘুনাথ বিল নামক স্থানে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই সময় মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এক্সেক্যাভেটর (ভেকু মেশিন) জব্দ এবং সেই সঙ্গে অবৈধভাবে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ির মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুনঃ   জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ বলেন, বিনা অনুমতিতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে আব্দুল আলিম নামে এক এক্সক্যাভেটরের (ভেকু মেশিন) মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অবৈধভাবে মাটি, বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST