২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

২৫ বছর পর বাংলাদেশকে বাদ দিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু

অনলাইন ডেস্ক : দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশকে বাদ দিয়ে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে। ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান, সাহিত্যিক আবুল বাশারের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন।

এদিকে বইমেলার আকর্ষণ হিসেবে থাকত বাংলাদেশের কোন স্থাপত্যের অনুকরণে তৈরি বিশাল প্যাভিলিয়ন। পশ্চিমবঙ্গের পাঠকরাও অপেক্ষা করে থাকতেন বাংলাদেশের লেখকদের নতুন নতুন বইয়ের জন্য।

আরও পড়ুনঃ   প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না

এ বছর বাংলাদেশের অংশগ্রহণ না হওয়া নিয়ে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, অংশগ্রহণের জন্য একটি দেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয়, এ বছর বাংলাদেশ তা করেনি। স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের জন্য জায়গা বরাদ্দ করতে পারিনি।

আরও পড়ুনঃ   গাজায় ইসরাইলি হামলায় নিহত ১০

সল্টলেকের সেন্ট্রাল পার্কে এই মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় ১২টি দেশ অংশ নিয়েছে। থিম দেশ জার্মানি।

কলকাতা বইমেলায় এবছরও ২৫ লক্ষ ক্রেতা ও পাঠকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। দেশ বিদেশের প্রায় এক হাজার প্রকাশক ও বিক্রেতা মেলায় অংশ নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১০

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১১

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১২

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৩

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৪

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

১৫

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

১৬

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

১৭

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

১৮

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২০

Design & Developed by: BD IT HOST