২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে রাজশাহী জেলায় উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জেলা প্রশাসন, রাজশাহীর সার্বিক সহযোগিতায় এবং বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী এর আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

আরও পড়ুনঃ   ‘২০২৪ সালের নির্বাচন ব্যক্তিকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না’

সভায় জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে দিবসটি উৎসবমুখর এবং জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রফেসর মো. নাজমুল ইসলাম (ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিদ্যালয়ের গ্রন্থাগারিকবৃন্দ, বিভিন্ন বেসরকারি পাঠাগারের সভাপতি ও সম্পাদকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৃটিশ কাউন্সিল, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী এর সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এর সঞ্চালনায় সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি “জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫” রাজশাহীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST