২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কার ১১ দিন পরে নারীর মৃত্যু

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর বাজারে দুজন ছাত্রলীগ নেতার মোটরসাইকেলের ধাক্কায় স্থানীয় আরেকজন হিন্দু ধর্মালম্বী বৃদ্ধ মারা গেছে বলে জানা গেছে।

গত ১৭ জানুয়ারি শুক্রবার বিকালে স্থানীয় উপজেলার সৈয়দপুর বাজারে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় সজরে ধাক্কা দিলে মৃত ক্ষিতীশ দাসের স্ত্রী সৈয়দপুরের এলাকার মুচিপাড়া গ্রামের সুমিত্রা রানী (৭০) আহত হয়।

পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে উঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ২৬ জানুয়ারি রাতের যে কোন সময় মারা যায় সুমিত্রা রানী।

আরও পড়ুনঃ   একদিনে আরো ৩৯১ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

জানাযায় মোটরসাইকেল চালক স্থানীয় গ্রাম্য ডাক্তার ফজলুর রহমানের ছেলে জেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (শান্ত) এবং ছাত্রলীগের অপর কর্মী মকবুল হোসেনের ছেলে জুয়েল রানা, বলে জানা যায়। ওই ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জুয়েল রানার পিতা মকবুল হোসেন তিনি বলেন, বাজারের ভেতর বালু ও খড়ির মাঝে আমার ছেলের গাড়ির নিচে পড়ে আহত হয় ওই হিন্দু নারী। পরে তাকে আমরা চিকিৎসা করিয়েছি। এছাড়াও কিছু টাকা ও চাউল দিয়েছি। এরপরও বলেছি মারা গেলে লাশ দাহ করার জন্য খরচ দেবো। শুনছি তবুও তারা মামলা করেছে।
অন্যদিকে নিহত সুমিত্রা রানীর, ছেলে জগা দাস বলেন, আমাকে ১ হাজার ৪০০ শত টাকা দিয়েছে মিথ্যে কথা বলবো না। আমার মাকে যারা মেরে ফেলেছে এদের আমি বিচার চাই। আমার মায়ের গায়ের উপর গাড়ি তুলে দিয়েছে জুয়েল রানা ও শান্ত। আমি তাদের কঠোর বিচার দাবি করছি।

আরও পড়ুনঃ   রাবিতে আগামী মাস থেকে চালু হবে ১৫ ই-কার : রুয়া

এসব বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গতকাল ভোরে ওই বৃদ্ধা মহিলা মারা গেছেন। পরে ওই ঘটনায় সড়ক ও পরিবহণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST