২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ডিবির অভিযানে জুয়াড়িদের হামলা, ৫ সদস্য আহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে তাসের মাধ্যমে জুয়া খেলার খবরে তাদের আটক করতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে ফরিদপুর গোয়েন্দা পুলিশের ( ডিবি) একটি দল। হামলায় অন্তত পাঁচজন গোয়েন্দা পুলিশ সদস্য আহত হয়েছেন।

এর মধ্যে আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন-ডিবির উপ-পরিদর্শক (এস আই) জব্বার হোসেন (৪৫), দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) ও এএসআই শফিকুল ইসলাম (৪০)। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মধুখালীর ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

প্রত্যেক্ষদর্শীরা জানায়, ডিবি পুলিশ এসে তাস খেলারত লোকরা জুয়া খেলছেন ধারণা করে তাদের আটকে রাখেন। এসময় আটক ব্যক্তিরা ফোন করে তাদের লোকজনদের খবর দিলে তারা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ডিবির ওপর হামলা চালায়।

ফরিদপুর মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. তৌসিফ সরকার জানান, আহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা জব্বারের মাথায় ধারালো অস্ত্রের তিনটি কোপের আঘাত রয়েছে। অপর দুইজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে বর্তমানে সবাই আশঙ্কামুক্ত।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, ডুমাইন বাজারে একদল লোক জুয়া খেলছিল ও মাদক সেবন করছিল— এমন খবর পেয়ে অভিযানে যায় পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। তারা জুয়া খেলা ও মাদক সেবনরত ব্যক্তিদের আটক করে। তবে কিছু আইনগত প্রক্রিয়ার জন্য এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের স্বাক্ষর নেওয়ার প্রয়োজন হয়। এতে বেশকিছু সময় অতিবাহিত হয়। এরই একপর্যায়ে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন ডিবির সদস্যরা।

আরও পড়ুনঃ   ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST