১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তামিমের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের ক্রিকেটার

অনলাইন ডেস্ক : চলমান বিপিএলে প্রত্যাশিত শুরুই পেয়েছে তারকাখচিত ফরচুন বরিশাল। ৮ ম্যাচ শেষে ভালো অবস্থানে রয়েছে দলটি। আর দলটির হয়ে গেল আসরের মতো অধিনায়কত্ব করছেন তামিম ইকবাল। নতুন করে চলমান আসরে দলটিতে খেলতে এসেছেন বিদেশি ওপেনার ডেভিড মালান। আর বরিশাল দলে খেলতে এসে দারুণ প্রশংসা করেছেন অধিনায়ক তামিমের।

আজ শনিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে মালান বলেন, ‘তামিম দারুণভাবে দল পরিচালনা করছে। কে খেলছে, কে খেলছে না, কেন খেলছে না এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিয়ে রাখে। দল খুশি, স্পিরিটও ভালো। এটা এমন একটা দল যা ভালো খেলোয়াড়ে ভরপুর। চট্টগ্রাম তামিমের চেনা, ব্যাপারটা আশা করি আমাদের সহায়তা করবে। তবে গত রাতের ম্যাচে দেখলাম চিটাগং কিংস প্রচুর দর্শকের সমর্থন পেয়েছে। তারা খুব ভালো দল, ভালো খেলছেও। তাই দর্শক সমর্থন ওদের পক্ষে থাকলে অবাক হব না।’

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে

প্রথম দিকে দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ না পাওয়া প্রসঙ্গে মালান বলেন, ‘আমাদের স্কোয়াড সত্যিই অনেক বড়। মনে হচ্ছে দলে ৫০ জন ক্রিকেটার। এত খেলোয়াড় থাকলে তাদের সুযোগ দেওয়া একটু কঠিন। সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া একটু কঠিন হচ্ছে। লোকালরা ব্যালেন্স ঠিক রাখছে, ব্যাপারটা খুব ভালো। (কাইল) মেয়ার্স বল করতে পারে, এজন্য সে প্রাধান্য পেয়েছে।’

মালান বিপিএলে জায়গা করে নেয়াটাকেই দেখছেন চ্যালেঞ্জ হিসেবে ‘এখন একসাথে চারটা টুর্নামেন্ট চলছে। আপনি কখনই বেঞ্চে বসে থাকতে চাইবেন না। ব্যাপারটা হতাশাজনক। সেই দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা হতাশার। আমাদের সামনে অন্য লিগে খেলারও সুযোগ ছিল। এটাই বাংলাদেশে চ্যালেঞ্জ। এখানে আপনাকে ভালো খেলে একাদশে জায়গা করে নিতে হবে।’

আরও পড়ুনঃ   আবাসন এবং হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী চীন : প্রধানমন্ত্রী

এরপরেই মালান যোগ করেন ‘জানি না এটা নিয়ে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিরা কীভাবে কাজ করছে। তবে নিজেদের সেরা খেলোয়াড়দের একাদশে জায়গা করে দেওয়া জরুরী। শুধু টাকার জন্য তো নয়, তারা খেলতে চায়। খেলাটা দলগত, দল চাইলেই সুযোগ হবে একাদশে। আশা করি সামনে নিয়মিত খেলে দলে ভূমিকা রাখতে পারব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST