১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শোয়েব আখতারের কাছ থেকে শেখার আগ্রহ নাহিদ রানার

অনলাইন ডেস্ক : পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে টাইগার পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে দারুণ খুশি নাহিদ। রংপুর রাইডার্সের পেজে এক ভিডিও বার্তায় জানিয়েছেন খুশির কথাও।

সেখানে নাহিদ বলেন, ‘সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুনঃ   ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, ‘আমি চলে এসেছি’

তবে এখনই পিএসএল নিয়ে ভাবতে চান না নাহিদ। ডানহাতি এই পেসারের ভাবনায় আপাতত বিপিএল। এ নিয়ে নাহিদ বলেন, ‘এখনো অতদূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’

পাকিস্তানে গেলে শোয়েব আখতারের সঙ্গে দেখা হবে নাহিদের। জানালেন তার থেকে শেখার কথা, ‘অবশ্যই তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’

আরও পড়ুনঃ   রাষ্ট্র প্রতিষ্ঠায় মহানবীর (সা.) আদর্শের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা

শোয়েবের গতির রেকর্ড ভাঙা প্রশ্নে নাহিদ বলেন, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST