১১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তামিমের অবসর গ্রহণ নিয়ে যা বললেন ইমরুল-আশরাফুল

অনলাইন ডেস্ক : জাতীয় দলের হয়ে সবশেষ ২০২৩ সালে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর আর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। গতকাল শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন তামিম। বিদায়ের একদিন পর আজ শনিবার সিলেটে একসময়ের সতীর্থকে নিয়ে কথা বলেন ইমরুল কায়েস।

তামিম ইকবালের প্রসঙ্গে ইমরুল বলছিলেন, ‘ও(তামিম) যেদিন প্রথম অবসরের ঘোষণা দেয় আমি হতবাক হয়েছিলাম। হয়ত আবেগী সিদ্ধান্ত ছিল। আমি মনে করি, তামিম ইকবালের বাংলাদেশের ক্রিকেটে দেওয়ার আরো অনেক কিছু ছিল। ও(তামিম) চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়ত আমাদের দলের জন্য ভালো হতো। কিন্তু এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের এখানে কিছু বলার নাই। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে জুলাই শহীদ দিবসে স্মরণসভা ও দোয়া মাহফিল

আরো ২-৩ বছর তামিম খেলতে পারতেন বলে মনে করেন ইমরুল, ‘খেলোয়াড় হিসেবে সে যখন স্টপ করেছিল ওইসময় থেকে খেলা চালিয়ে গেলে সে খেলতে পারতো (আরো দুই-তিন বছর)। তার যে পারফরম্যান্স নিজেকে ফিট রাখলে সে চ্যাম্পিয়ন্স ট্রফি সহজেই খেলতে পারতো, তার স্কিলের দিক থেকে কোন কমতি নেই। যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে কিছু বলার নাই।’

মোহাম্মদ আশরাফুলও তামিমের অবসর নিয়ে কথা বলেছেন খানিক আক্ষেপের সুরে, ‘২০২৩ বিশ্বকাপের পর থেকেই তো সে(তামিম) বাংলাদেশ দলে খেলছে না। ২০০৬ সাল থেকে লম্বা একটা ক্যারিয়ার ছিল তার। বাংলাদেশি ব্যাটসম্যান টপ অর্ডারে ব্যাটিং করে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫-১৬ হাজার রান করেছে, বড় অর্জন। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন। আমরা আশা করেছিলাম সে ফিরে আসবে কিন্তু সবারই নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। ভবিষ্যতের জন্য শুভকামনা।’

আরও পড়ুনঃ   বাগমারায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

তামিমের দেড় যুগের ক্যারিয়ারের প্রতিও সম্মান জানালেন আশরাফুল, ‘আমি মনে করি, আরো কয়েক মৌসুম আমরা তাকে ঘরোয়া ক্রিকেটে দেখব। অসাধারণ একজন খেলোয়াড় ছিলেন। বিশেষ করে নতুন বলে ব্যাটিং করা আমরা সবসময় র‍্যাংকিংয়ে ৯-১০ এ থাকতাম। সেখান থেকে টপ র‍্যাংকিংয়ের থাকা দলের বোলারদের খেলা চ্যালেঞ্জ ছিল সেখানে সফল হয়েছেন। অধিনায়ক হিসেবে ভালো করেছেন। সেরা ২-৩ জনের একজন। ১৭ বছরের অসাধারণ ক্যারিয়ারের জন্য তাকে স্যালুট দিতেই হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১০

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১১

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৩

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১৪

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৬

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৭

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৯

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST