২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিমানের চাকা রাখার স্থানে মিলল নিথর দেহ

অনলাইন ডেস্ক : হাওয়াইয়ের মাউই দ্বীপে অবতরণের পর ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের চাকা রাখার স্থানে মরদেহ পাওয়া গেছে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) এই তথ্য জানায় বিমান সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় হাওয়াইয়ে আসে বিমানটি। এরপর এটির সামনের চাকা (ল্যান্ডিং গিয়ার) রাখার জায়গায় মরদেহটি দেখতে পান কর্মীরা।

কীভাবে সেখানে মৃত ব্যক্তি অবস্থান নিয়েছিলেন সেটি এখন তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স। বিমানের যে স্থানটিতে মরদেহ পাওয়া গেছে সেখানকার তাপমাত্রা -৫০ থেকে -৬০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। এছাড়া সেখানে কোনো ধরনের অক্সিজেন থাকে না। এতে অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়ে মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   শিয়া মাজারে হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিলো সিরিয়া

মূলত বৈধ কাগজপত্র বিহীন ব্যক্তিরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এমন ঝুঁকি নিয়ে থাকেন। তবে যারা এমন চেষ্টা চালান তাদের বেশিরভাগকেই করুণ মৃত্যু বরণ করতে হয়। তবে ভাগ্য ভালো থাকলে কেউ কেউ বেঁচেও যান।

আরও পড়ুনঃ   ১১৪ বছর বয়সেও সচল, জানালেন দীর্ঘায়ুর গোপন রহস্য

২০২২ সালের জানুয়ারিতে এমনই ঘটনায় এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তিনি আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমসটারডামগামী বিমানের চাকা রাখার স্থানে বসে পড়েন। তবে যখন তাকে উদ্ধার করা হয় তখন তার অবস্থা বেশ শোচনীয় ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

১০

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৫

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৬

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৯

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

২০

Design & Developed by: BD IT HOST