২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহী’র উদ্যোগে শিক্ষাবৃত্তি ২০২৪ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার ২০ শে ডিসেম্বর২০২৪ ইং রাজশাহী নগরের তিনটি কেন্দ্র যথাক্রমে নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় ও মসজিদ মিশন একাডেমি রাজশাহীতে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা হতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে । আগত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ বছরের শিক্ষাবৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহীর প্রশংসা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আয়োজন আরও বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।

অভিভাবকগণ আরো জানান শিক্ষা ব্যবস্থার বর্তমান কারিকুলাম শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ থেকে দূরে রেখেছে। এমন প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যমুখী করে গড়ে তুলবে।

আরও পড়ুনঃ   তানোরে বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই গ্রন্থাগার জ্ঞানার্জনে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা

স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহী এর পরিচালক মো: ইসমাইল হোসেন হাবিব জানান, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দীর্ঘ দশ বছর পর ২০২৪ সালে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষাবৃত্তি পুনরায় আরম্ভ হয়েছে।। উক্তবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে চিকিৎসা সহযোগিতা, শিক্ষা উপকরণ সহযোগিতা, টিউশন ফি ও বিদেশে উচ্চ শিক্ষার জন্য সার্বিক সহযোগিতা করা হবে।

আমাদের শিক্ষাবৃত্তি পরীক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীরা এ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাদের মেধার সুষ্ঠু বিকাশ ঘটাবে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এখন থেকে প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজন করবে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহী।।

শিক্ষাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ মাইন উদ্দিন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর হুমায়ুন কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন বেলাল হোসেন, ব্যারিস্টার রফিকুল হক আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সার্জারি বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মোঃ শহিদুল ইসলাম, ডাক্তার এ এস এম আব্দুল্লাহ, সার্জারি বিশেষজ্ঞ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার ফাতেমা সিদ্দিকা গাইনি ও হবস বিভাগ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী।

আরও পড়ুনঃ   মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় রাবি গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ

এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহীর মহাপরিচালক মোঃ সিফাত উল আলম ও নির্বাহী পরিচালক মোঃ শামীম উদ্দিন।

পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন ড.এম ইউসুফ আলী।

শিক্ষাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্ট রাজশাহীর পরিচালক মোঃ ইসমাইল হোসেন হাবিব ব্যবস্থাপনা পরিচালক খালিদ হাসান মুক্তি কার্যকরী সদস্য মোঃ হাসিবুর রহমান, হাফেজ আব্দুল মুকিত, মারুফ মুর্তজা সহ প্রমুখ।

উক্ত শিক্ষাবৃত্তির ফলাফল জানুয়ারি ২০২৫ এর প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST