১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রুয়েটে তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু

সংবাদ বিজ্ঞপ্তি : আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনেবিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদ আয়োজিত ৬ষ্ঠ ‘মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং’ বিষয়ক আন্তর্জাতিককনফারেন্সের উদ্বোধন করেন রুয়েট উপাচার্য ও কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। তিন দিনব্যাপী আয়োজিত এই কনফারেন্সের এবারের প্রতিপাদ্য-‘ইনোভেটিং ফর ইম্প্যাক্ট: অ্যাডভান্সমেন্ট ইন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ফর এ সাসটেইনেবল ফিউচার’।

যন্ত্রকৌশল অনুষদের ডীন ও কনফারেন্স আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আজিজ, কনফারেন্সের পৃষ্ঠপোষক ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজক কমিটির সেক্রেটারী ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুনঃ   বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ রাষ্ট্রপতির

বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ব্রুনাই ও হংকংসহ দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশ শিক্ষক, গবেষক ও বিজ্ঞানীরা এ কনফারেন্সে অংশ নিচ্ছেন। তিনটি সেশনে ৮টি মূল প্রবন্ধ এবং ১৭টি টেকনিক্যাল সেশনে মোট ১৭৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। কনফারেন্সে শেষে সেরা ০৭টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনকারীগণকে পুরস্কৃত করা হবেবলে রুয়েট সূত্রে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST