২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় ‘চোর সন্দেহে’ একজনকে পিটিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের বুড়ইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানান কাহালু থানার ওসি মো. শাহীনুজ্জামান।

নিহত ৪৫ বছরের আলা উদ্দিন জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি শাহীনুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে সাতজনের একটি দল চুরি করার উদ্দেশ্যে বুড়ইল গ্রামের মতিউর রহমানের বাড়িতে ঢোকে।

আরও পড়ুনঃ   মানবতার সেবায় নিয়োজিত এমপি আনার নিজেই চালাতেন অ্যাম্বুলেন্স

তবে মতিউর রহমানের ছেলে নূর আলম চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করেন। তখন পরিবারের সদস্যরা ছুটে এলে চোর চক্র পালানোর চেষ্টা করে।

“এক পর্যায়ে পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামের লোকজনও ছুটে আসেন। এ সময় বাড়ির পাশের মাঠে একজনকে আটক করে মারধর করা হয়। পিটুনিতে ওই ব্যক্তি মারা যান।”

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১০

পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। মৃত ব্যক্তির বিরুদ্ধে গাজীপুর, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা জেলার বিভিন্ন থানায় হত্যাসহ ডাকাতি ও চুরির মোট আটটি মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST