২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

২৭ বছরের পুরোনো বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে

অনলাইন ডেস্ক : নিজেদের গড়া পিচে অস্ট্রেলিয়া রীতিমত বিধ্বস্ত হয়েছে। জাসপ্রীত বুমরাহ একাই যেন চালালেন ধ্বংসযজ্ঞ। সময়ের সেরা থেকে অনেকেই তাকে দেখে ফেলছেন সর্বকালের সেরাদের তালিকায়। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের দুই কার্যকরী স্পেলে ভারত পেয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয়। পার্থে অজিদের তারা হারিয়েছে ২৯৫ রানের ব্যবধানে।

কিন্তু এখানেই যদি ভারত নিজেদের সিরিজ জয়ের জন্য দাবিদার করে নেয় তবে খুব একটা বাড়াবাড়ি হয়না। অন্তত অতীত ইতিহাস যে এখন ভারতের হয়েই কথা বলবে। অজিদের প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে কেবল ৮ বারই তারা সিরিজের প্রথম ম্যাচ হারার পর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় করেছে। যার সবশেষটাও এসেছে ১৯৯৭ সালে। আর ভারতের বিপক্ষে এমন নজির নেই তাদের।

আরও পড়ুনঃ   ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

এখন পর্যন্ত অস্ট্রেলিয়া খেলেছে ২৪০ টেস্ট সিরিজ। জয় পেয়েছে ১৩৪টিতে। তবে এর মাঝে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর নজির একেবারেই কম। এদের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষেই এই কীর্তি আছে ৭বার। ১৮৯৭-৯৮, ১৯০১-০২, ১৯০৯, ১৯৩০ এবং ১৯৩৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে এই কীর্তি ছিল তাদের।

এরপর অনেকটা দিন বিরতি দিয়ে ১৯৬৮-৬৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফ্র্যাংক-ওরেল ট্রফিতে এমন কিছু করে দেখায় অস্ট্রেলিয়া। এরপর সবশেষ ১৯৯৭ সালে আবারও অ্যাশেজে অস্ট্রেলিয়া সিরিজের পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত বিজয়ী হয়ে ট্রফি ঘরে তোলে।

আরও পড়ুনঃ   রাবিতে আগামী মাস থেকে চালু হবে ১৫ ই-কার : রুয়া

ভারতের বিপক্ষে হারটা একপ্রকার তাই সতর্কবার্তা হয়েই থাকছে অস্ট্রেলিয়ার জন্য। এই ম্যাচে নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে ব্যাটিং প্রদর্শনীও করেছে তাদের টপঅর্ডার। দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ৬ জন ব্যাটার ১২ বারের মধ্যে ৭ বারই আউট হয়েছেন একক অঙ্কের ঘরে।

এখানেই থামছে না তাদের ব্যর্থতার কীর্তি। দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার শীর্ষ ৪ ব্যাটার তুলেছেন মোটে ২৯ রান। যা অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সবচেয়ে কম। ভেঙেছে ১৩৬ বছরের আগের লজ্জা। ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে মোটে ৩৮ রান তুলেছিল অস্ট্রেলিয়ার টপঅর্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST