১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী শিক্ষা বোর্ড: চেয়ারম্যান-সচিবকে লাঞ্ছিত করায় ২ কর্মকর্তার বিরুদ্ধে এজাহার

অনলাইন ডেস্ক : বহিরাগতদের নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ সচিবকে অবরুদ্ধ রাখার অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন সচিব অধ্যাপক হুমায়ূন কবীর। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের রাজপাড়া থানায় এই এজাহার দেওয়া হয়।

তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত মামলা রেকর্ড করেনি পুলিশ। এজাহারে যে দুজনকে অভিযুক্ত করা হয়েছে, তাঁরা হলেন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম এবং সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল করিম। সম্পর্কে তাঁরা দুই ভাই। জাহিদুর রহিমের বিরুদ্ধে একজন সেবাগ্রহীতার সঙ্গে প্রতারণার মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন, দুর্নীতি, অনিয়মসহ কয়েকটি অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ১৫

সচিব অধ্যাপক হুমায়ূন কবীরের দেওয়া এজাহারে বলা হয়েছে, গতকাল সোমবার দুপুরে জাহিদুর রহিম ও আমিনুল করিম বহিরাগত অন্তত ৩০ জন ব্যক্তিকে নিয়ে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক অলীউল আলমের কক্ষে ঢোকেন। তাঁরা জাহিদুর রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগের ব্যাপারে বোর্ডের দেওয়া শাস্তির ব্যাপারে অন্যায় আবদার করেন। একপর্যায়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং চেয়ারম্যানের সঙ্গে মারমুখী আচরণ করেন। এ সময় চেয়ারম্যান কক্ষ থেকে বের হয়ে গেলে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরবর্তী সময়ে প্রাণ বাঁচাতে চেয়ারম্যান অলীউল আলম সচিব হুমায়ূন কবীরের কক্ষে গিয়ে আশ্রয় নেন।

এ সময় সেখানে সচিব ও চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখা হয় এবং সরকারি কাজে বাধা দেওয়া হয়। এ ঘটনার পর বিকেলেই অভিযুক্ত দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ   নিউ রাজশাহী স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ছাড়ায় ভুয়া সনদ, নিয়ন্ত্রণে রামেক ব্রাদার মিজান

এ বিষয়ে জানতে চাইলে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘বোর্ডে অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় রাতেই বোর্ডের সচিব একটি এজাহার দিয়েছেন। তবে সেটি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ড করার নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার। তাই অভিযোগটির এখন প্রাথমিক তদন্ত করা হচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST