৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অভ্যুত্থানের পর প্রথমবার চীন যাচ্ছেন মিয়ানমার জান্তা

অনলাইন ডেস্ক : ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন মিয়ানমারের সামরিক জান্তা মিং অং হ্লেইং। চলতি সপ্তাহে চীন সফরে গিয়ে একাধিক আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি অন্তত তিনটি দেশের এক বৈঠকে অংশ নেবেন তিনি।

অভ্যুত্থানের পর থেকে অস্থিতিশীলতার মাঝে রয়েছে মিয়ানমারে; বিশেষ করে চীন লাগোয়া দেশটির সীমান্ত অঞ্চলগুলোতে বিদ্রোহীগোষ্ঠীগুলোর সাথে সামরিক জান্তা বাহিনীর সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলের গণহত্যা মামলার রায় দেবে আন্তর্জাতিক আদালত

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এমআরটিভি বলেছে, আগামী ৬ ও ৭ নভেম্বর চীন সফর করবেন জান্তা প্রধান মিন অং হ্লেইং। এ সময় তিনি গ্রেটার মেকং সাবরিজিয়ন এবং ইরাবতি-চাও ফ্রায়া-মেকং ইকোনমিক কো-অপারেশন স্ট্র্যাটেজির (এসিএমইসিএস) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। পরে চীনের কুনমিংয়ে কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে যোগ দেবেন তিনি।

জান্তা প্রধানের বরাত দিয়ে এমআরটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সফরে চীনের কর্তৃপক্ষের সাথে বৈঠক, চীন-মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক এবং বিভিন্ন খাতের উন্নয়নের বিষয়েও আলোচনা করবেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশ থেকে নৌকায় করে ইন্দোনেশিয়ায় ১৪০ রোহিঙ্গা, ৩ জনের মৃত্যু

গত অক্টোবরে জান্তাবিরোধী যোদ্ধাদের শুরু করা তীব্র হামলার মুখে মিয়ানমারের সেনাবাহিনী কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই হামলা চীনকে শঙ্কিত করে তুলেছে। এর ফলে মিয়ানমারের সাথে সীমান্তের কিছু অংশ বন্ধ এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে আমদানি বাতিল করেছে চীন।

মিয়ানমারে চীনের কৌশলগত অর্থনৈতিক বেশ কিছু স্বার্থ রয়েছে। যার মধ্যে আন্তঃদেশীয় প্রধান তেল ও গ্যাস পাইপলাইন এবং বঙ্গোপসাগরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরও রয়েছে চীনের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST