২৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী নগর বিএনপির ৭ থানার আহ্বায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর বিএনপির সাতটি সাংগঠনিক থানার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্যসচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

নগরের বোয়ালিয়া থানার (পশ্চিম) আহ্বায়ক শামসুল হোসেন মিলু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন ও সদস্যসচিব হিসেবে বজলুজ্জামান মোহনের নাম ঘোষণা করা হয়েছে। বোয়ালিয়া থানার (পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম রিংকু ও সদস্যসচিব হিসেবে আলাউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ   দায়িত্ব অবহেলায় নরসিংদী কারাগারের ৭৭ জন বরখাস্ত

রাজপাড়া থানার আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু ও সদস্যসচিব হিসেবে আমিনুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। শাহ মখদুম থানার আহ্বায়ক জিল্লুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার ও সদস্যসচিব হিসেবে নাসিম খানের নাম ঘোষণা করা হয়েছে।

মতিহার থানার আহ্বায়ক একরাম আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মানিক ও সদস্যসচিব হিসেবে আল মামুন বাবুর নাম ঘোষণা করা হয়েছে। কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক মাইনুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ও সদস্যসচিব হিসেবে মজিউল আহসান হিমেলের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া চন্দ্রিমা থানার আহ্বায়ক ফাইজুল হক ফাহি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু ও সদস্যসচিব মনিরুল ইসলাম জনি।

আরও পড়ুনঃ   ‘আমার ছেলে তো রাজনীতি করে না তবু কেন প্রাণ দিতে হলো’

এ বিষয়ে নগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশিদ বলেন, সাতটি সাংগঠনিক থানার আহ্বায়ক কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী এবং আরও গতিশীল করার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST