২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলেছে প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে ফেরত আসার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামকে রাস্তায় আটকে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপর কলয়াদিয়ার এলাকায় অভিযানে গিয়ে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী রাস্তায় বসে আন্দোলন করতে থাকেন।

স্থানীয় বাসিন্দা তাসাউর রহমান বলেন, আমাদের এলাকায় মোট ৫টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটা প্রতিনিয়ত বায়ুদূষণ করে আসছে। আমরা প্রশাসনকে একাধিকবার ব্যবস্থা নিতে বললেও কেউ ব্যবস্থা নেয়নি। আজকে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট এখানে এসে তিনটি ভাটা ভেঙে চলে যাচ্ছিলেন। এ সময় এলাকাবাসী তাদের গাড়ির গতিরোধ করে।

আরও পড়ুনঃ   রাতেই ঝড়ের কবলে পড়তে পারে ছয় অঞ্চল

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল বলেন, এখানে মোট ৫টি ইটভাটা থাকলেও কাগজপত্র রয়েছে দুটির। তবে কয়েকদিন আগে তাদের কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বাকি তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, এলাকাবাসীর দাবি ওই দুইটি ইটভাটাও ভেঙে দিতে হবে। কিন্তু তাদের কাগজপত্র থাকায় আমরা সুযোগ দিয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, এলাকাবাসী যে দুইটি ইটভাটা ভেঙে দেওয়ার কথা বলছেন, তাদের লাইসেন্স রয়েছে। এজন্য তাদের ইটভাটাগুলো ভেঙে দেওয়া হয়নি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুনঃ   ‘জাতীয় নীতি প্রতিযোগিতায়’ যোগ দিতে কাল রাজশাহী আসবেন অ্যাটর্নি জেনারেল

এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার কয়লাদিয়ার এলাকায় অভিযান চালিয়ে স্মার্ট, সনি-১ ও সনি-২ নামে তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে এবিসি ইটভাটার মালিকপক্ষ কোনো লাইসেন্স দেখাতে পারেনি।

গত ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এসব ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা। এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরানকে এসব অবৈধ ইটভাটা বন্ধে স্মারকলিপি প্রদান করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST