২৩ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

মস্কো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩

অনলাইন ডেস্ক : রাশিয়ার ক্রোকাস সিটি কমপ্লেক্সে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। রুশ তদন্তকারী কমিটি সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

ম্যাসেজিং অ্যাপে তদন্তকারী কমিটি আরও জানিয়েছে, এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে।

শুক্রবার (২২ মার্চ) রাতে ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় চার বন্দুকধারী। ওই সময় সেখানে একটি কনসার্ট চলছিল। কনসার্টে আসা মানুষদের ওপর গুলি করা ছাড়াও দাহ্য পদার্থ দিয়ে ওই ভেন্যুতে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা।

রুশ বার্তাসংস্থা তাস নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে ৪১ জনের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া এখনো হাসপাতালে রয়েছেন আরও ১০৭ জন।

আরও পড়ুনঃ   ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে গাজা যুদ্ধ : রুবিও

হামলার পর উদ্ধার অভিযান শুরু হওয়ার পরই রাশিয়ার তদন্তকারীরা জানান, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিহতদের সংখ্যা বাড়তে থাকবে।

এ হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রাশিয়ার আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। রুশ তদন্ত কমিটি দাবি করেছে, হামলাকারীরা ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এ ব্যাপারে তদন্ত কমিটি বলেছে, “ব্রায়ান্সক অঞ্চলের বিশেষ সংস্থা এবং আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী, ইউক্রেনের সীমান্তের কাছ থেকে, মস্কোর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকা চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।”

রাশিয়ার বার্তাসংস্থা তাস নিউজ গোয়েন্দা সংস্থা এফএসবির বরাতে জানিয়েছে, হামলার আগে গোপন জায়গায় অস্ত্রগুলো প্রস্তুত করেছে এই সন্ত্রাসীরা। হামলা চালানোর পর তারা রাশিয়া থেকে ইউক্রেন সীমান্ত পার হওয়ার পরিকল্পনা করেছিল এবং তাদের সঙ্গে ইউক্রেন সংশ্লিষ্টদের যোগাযোগ ছিল। সন্ত্রাসীরা খুবই পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ   পুলিশের ছুটি বাতিল, ডাকাতি ঠেকাতে ছবি নেওয়া হবে যাত্রীদের

এছাড়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দাবি করেছেন, হামলাকারীরা হামলা শেষে ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তাদেরকে সহযোগিতায় ইউক্রেনে একটি দল কাজ করছিল।

হামলার পরপরই সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট- খোরাসান হামলার দায় স্বীকার করে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST