২২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথম ইনিংসে ২৮০ রানে থামল শ্রীলঙ্কা, বিপদে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। শুক্রবার (২২ মার্চ) সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল লঙ্কানরা। এরপর দুর্দান্ত এক জুটি গড়েছিলেন ধনঞ্জায়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস।

এই দুজনের ২০০ রানের জুটিতেই ম্যাচে ফিরেছে সফরকারীরা। অলআউট হওয়ার আগে শেষ পর্যন্ত ২৮০ রানের সংগ্রহ গড়েছে লঙ্কানরা।

স্বস্তিতে নেই বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩২ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। লঙ্কান বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্ডো এলবিডব্লিউ করে ফিরিয়েছেন ওপেনার জাকির হাসান (৯) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (৫)। মুমিনুল হক সাজঘরে ফিরে গেছেন ৫ রানে।

আরও পড়ুনঃ   সংঘাতের মাঝে পিএসএল নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতি

ম্যাচের দ্বিতীয় ওভারেই খালেদের বলে মেহেদী মিরাজের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন লঙ্কান ওপেনার নিশান মাদুশঙ্কা। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে ৩৯ রানের জুটি গড়েছিলেন আরেক ওপেনার দিমুথ করুণারত্নে।

দ্বাদশ ওভারে এই দুজনকেই সাজঘরের পথ দেখিয়েছেন খালেদ। জাকির হাসানের কাছে ক্যাচ দিয়ে কুশল ফেরার পর একই ওভারে বোল্ড হয়েছেন করুণারত্নে।

এরপর আরও এক উইকেট হারিয়েছে লঙ্কানরা। শান্তর করা থ্র সরাসরি স্টাম্পে আঘাত করলে রান আউট হয়েই সাজঘরে ফিরতে হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। ফলে দলীয় ৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন অধিনায়ক ধনঞ্জায়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিস। এ দুজনের ব্যাটেই আর কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ   ‘অডিশনে আমাকে অজ্ঞান করার চেষ্টা করে লোকটা, মা গিয়ে থাপ্পড় মারে’

মেন্ডিস ফেরার পর শতক তুলে নেন ডি সিলভাও। এরপর তিনিও ফিরেছেন রানার বলে ক্যাচ তুলে দিয়েই। তবে ফেরার আগে দলকে এনে দিয়েছেন লড়াই করার মতো সংগ্রহ। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ২৮০ রানেই থেমেছে লঙ্কানরা।

টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন নাহিদ রামা এবং খালেদ আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১০

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১১

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১২

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৩

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৪

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৫

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৬

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৮

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৯

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

২০

Design & Developed by: BD IT HOST