৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

আদালতে সাবের হোসেন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

অনলাইন ডেস্ক : ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) সামনে সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও সাবেক নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলামের ওপর পচা ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা।

সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ও ভেতরে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলার রিমান্ড শুনানি চলাকালীন ও শেষে এ ঘটনা ঘটে।

এদিন বিকালে রিমান্ড শুনানি চলাকালীন তাদের ওপর ডিম নিক্ষেপ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এরপর বিচার শেষে পুলিশ সদস্যরা সাবের হোসেনসহ এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলামকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ

সরেজমিন দেখা যায়, আদালতে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলার শুনানি চলছে। হঠাৎ বিদুৎ চলে যায়। এ সময় বিএনপির আইনজীবীদের দিক থেকে আসামিদের কাস্টডিতে কয়েকটি ডিম নিক্ষেপ করা হয়। এরপর বিচার শেষে পুলিশের ব্যারিকেটের মাধ্যমে আসামিদের হাজতখানার দিকে নেওয়া হয়। এ সময় আসামিরা আদালতের গেট থেকে হাজতখানায় যাওয়ার রাস্তায় পৌঁছামাত্র আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকেন। আদালতের দোতলা এবং বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়। কেউ কেউ আসামিদের কিল, ঘুষি এবং কিক দেওয়ারও চেষ্টা করে।

আরও পড়ুনঃ   আগুনের ঘটনায় তদন্ত হলে পেছনের কারণটা জানা যাবে : সেনাসদর

এসব হামলার কয়েকটি আসামিদের শরীরে আঘাত করে। এরপর পুলিশের তৎপরতায় দ্রুত তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST