৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ঈশ্বরদী জংশনে ট্রেন অবরোধ, এলাকাবাসীর মানববন্ধন

ঈশ্বরদী প্রতিনিধি : আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন চালু রাখা এবং বাতিল করা সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি পুনরায় চালুর দাবিতে পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেন অবরোধ করে মানববন্ধন করা হয়েছে।

‘ঈশ্বরদীর আপামর ছাত্র-জনতার’ আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দীর্ঘ সময় ধরে এ দাবিতে ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্ম উত্তাল হয়ে ওঠে।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। তাঁরা এ সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে এসে পৌঁছালে ৩৫ মিনিট ধরে আটকে রাখেন। ট্রেন ইঞ্জিন ও রেললাইন প্রতীকী অবরোধ করে পথসভা করে আগামী সাত দিনের মধ্যে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী দিয়ে চালু অব্যাহত রাখার দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

আরও পড়ুনঃ   ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন

পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্যসচিব মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাংবাদিক সেলিম সরদার, সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক আ ফ ম রাজিবুল ইসলাম ইভান, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ব্যবসায়ী মাসুম পারভেজ কল্লোল, বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিন মেহরাব, পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী তানজিদুল জামান দিহান, পৌর বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল প্রমুখ।

আয়োজকেরা বলেন, ঈশ্বরদী দেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন স্টেশন। এই স্টেশন দিয়ে প্রতিদিন ৩৪টির অধিক ট্রেন বিভিন্ন রুটে চলাচল করে। তবে ঢাকা যাওয়ার মাত্র তিনটি আন্তনগর ট্রেন ছিল। কিন্তু গত বছর এই তিনটি ট্রেনের মধ্যে ঢাকামুখী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস নামে দুটি আন্তনগর ট্রেন ঈশ্বরদী স্টেশন থেকে প্রত্যাহার ও রুট পরিবর্তন করে অন্য রুটে চালানো হচ্ছে। এতে এ অঞ্চলের শত শত যাত্রী ঢাকায় যাওয়ার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েছে। এ অবস্থায় আবারও ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি বাতিল করে অন্য রুটে চালানোর পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে রাতে দেশে ফিরছে যুব দল

তাঁরা বলেন, রেল কর্তৃপক্ষ যদি আবারও এ পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে আরও দুর্ভোগে পড়বে ঈশ্বরদী, কুষ্টিয়া, ভেড়ামারা, চাটমোহর, নাটোর জেলা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ গুরুত্বপূর্ণ স্টেশনের হাজারো মানুষ। এ অবস্থায় তাঁরা ঈশ্বরদী থেকে নতুন যাত্রীবাহী ট্রেন চালানো, পূর্বে দুটি ট্রেন ফিরিয়ে আনা এবং চিত্রা এক্সপ্রেস চালু রাখার দাবি জানান। তাঁদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।

যোগাযোগ করা হলে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহান মাহমুদ বলেন, ‘চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের এখন পর্যন্ত কোনো লিখিত নির্দেশনা আমরা পাইনি। বিষয়টি স্পর্শকাতর। এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১০

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১১

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১২

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৩

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৪

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৫

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৬

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৭

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৮

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৯

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST