২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নেইমারের দলে না থাকা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

অনলাইন ডেস্ক : লম্বা সময় ধরে চোটের কারণে মাঠের বাইরে নেইমার জুনিয়র। সেই লম্বা সময়টা সম্ভবত আরো লম্বা হতে যাচ্ছে। চোটের সঙ্গে নেইমারের এই বন্ধুত্বের শেষটা কবে হয় সেটাই এখন দেখা বিষয়! ব্রাজিলিয়ান এই তারকার শিগগির ফেরার কোনো সম্ভাবনাও এখন আর দেখছেন না ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। সেই চোটের পরই তার কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কার কথা শোনা যায়। সেই আশঙ্কা সত্যিও হয়েছে। বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে। সেই চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে তার এখনও।

আরও পড়ুনঃ   পেনাল্টি মিসে মেসির লজ্জার রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পরের দুই ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন দরিভাল। প্রায় এক বছর ধরে মাঠের বাইরে থাকা নেইমার নেই এই দলে। তার জন্য অপেক্ষায় আছেন দরিভালও। তবে আরও ধৈর্য ধরতেও আপত্তি নেই ব্রাজিল কোচের।

তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করব, আমরা ধৈর্য ধরব। সে যদি অক্টোবরে ফিরতে না পারে, নভেম্বরে এমনকি ফেব্রুয়ারিতেও ফিরতে না পারে, কোনো সমস্যা নেই। তাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে, খেলতে হবে এবং সবকিছুর ওপরে, চোট থেকে পুরোপুরি মুক্তি পেতে হবে।’

আরও পড়ুনঃ   হজে বাংলাদেশির মৃত্যু ৫৩, দেশে ফিরেছেন ২৭ হাজার হাজি

‘আমরা উপলব্ধি করতে শুরু করেছি যে, সে কতটা গুরুত্বপূর্ণ। সে যদি সামনের বছরগুলোয় ফিরে আসে, বিশ্ব ফুটবলের সেরাদের একজনকে আমরা আমাদের জাতীয় দলে ফিরে পাব তার ক্যারিয়ারের স্মরণীয় সময়ে।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST