২৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহযোগিতা করবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পাচার হওয়া অর্থ ফেরত আনতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সর্বাত্মক সহযোগিতা করবে বিশ্বব্যাংক।

আজ মঙ্গলবার দুপুরে দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল এ আশ্বাস দেয়।

এদিন দুপুর দেড়টার দিকে দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে কমিশনের প্রধান কার্যালয়ে আসেন বিশ্বব্যাংকের ‘স্টোলেন অ্যাসেট রিকভারি’ বা চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগ (এসটিএআর) লিড ফাইন্যানসিয়াল সেক্টর স্পেশালিস্ট এমিলি জোনাস ও ফাইন্যানসিয়াল সেক্টর স্পেশালিস্ট সোফি ডং।

আরও পড়ুনঃ   সংসদের স্পিকার পদে আলোচনায় ড. আবদুল মঈন খান

পৌনে ২টার দিকে দুদকে এই বৈঠক শুরু হয়। বিশ্বব্যাংকের প্রতিনিধি দল সাড়ে ৩টার দিকে দুদক থেকে বের হয়। বৈঠকে অর্থ পাচার এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দুদক উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়েছে। কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে তাঁরা সহযোগিতা করবেন বলে দুদক চেয়ারম্যানকে আশ্বস্ত করেছেন।

আকতারুল বলেন, পাচারের অর্থ ফেরতের বিষয়ে বিশ্বব্যাংকের এসটিএআর টিমের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক প্রতিনিধিদল তাঁদের পক্ষ থেকে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুনঃ   পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে : অর্থ উপদেষ্টা

বৈঠকে অংশ নেওয়া দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, পাচার করা অর্থ ফেরত আনা ও দুদক কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বব্যাংক কীভাবে আমাদের সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয়ে থাকে সেসব দেশে নথিপত্র পাঠাতে তাঁরা আমাদের সহযোগিতা করতে চান। যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে তাঁরা কথা বলে আমাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST