১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা পেল জুলাই স্মৃতি ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক : জুলাইয়ের শেষ নাগাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র–জনতার অভ্যুত্থানে রূপ নেয়। আর ৫ আগস্টে পতন ঘটে হাসিনা সরকারের। এই সময়ের মধ্যে সহস্রাধিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছেন। এই আন্দোলনে নিহতের পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছে।

এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগিতার জন্য ১৫ লক্ষ টাকার অনুদান

আজ মঙ্গলবার সন্ধ্যায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস, সদস্যসচিব নিহত মুগ্ধের ভাই স্নিগ্ধ, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বক্তব্য দেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে যেই টাকা ফাউন্ডেশনে দেওয়া হয়েছে সেটির সঙ্গে বন্যার্তদের জন্য জমা হওয়া অনুদানের সঙ্গে সম্পর্ক নেই। দেশবাসীর কাছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দেওয়ার অনুরোধও করেন তিনি।

আরও পড়ুনঃ   বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন শেখের দাফন সম্পন্ন

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক তালিকায় আহত ২০ হাজারের বেশি আহত এবং প্রায় ৮০০ জন নিহত রয়েছেন। এর মধ্যে ৭০০ পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST