১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যোগদানের আড়াইঘন্টা পর পদত্যাগ করলেন রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার : অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পিছু হটলেন রাজশাহী কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো: আনারুল হক। মঙ্গলবার তিনি পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সহযোগিতায় দায়িত্ব গ্রহণ করতে যান। পরে শিক্ষমার্থীদের চাপের মুখে দায়িত্বগ্রহণের আড়াইঘন্টা পর পদত্যাগ করেন প্রফেসর ড. আনারুল হক।

এরআগে গত ৯ সেপ্টেম্বর রাজশাহীর শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসাবে পদায়ন করা হয়। তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২০ সালে তার বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাকে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসাবে পদায়নের পর ফুসে উঠে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের দালাল হিসাবে চিহ্নিত করে প্রফেসর ড. আনারুল হককে রাজশাহী কলেজের যোগদান করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করেন। একই সাথে প্রফেসর ড. আনারুল হককে প্রত্যাহারের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। এরই মধ্যে বেশ কয়েকবার প্রফেসর ড. আনারুল হক দায়িত্ব গ্রহণের জন্য কলেজে যান। কিন্তু শিক্ষার্থীরা তাকে কলেজে ঢুকতে দেননি। তিনি বিভিন্ন মহল দিয়ে চেষ্টা করেন এই সানামধন্য কলেজে যোগদানের জন্য।

আরও পড়ুনঃ   প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের হেগসেথকে বেছে নিলেন ট্রাম্প

অবশেষে মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি প্রশাসনের লোকজন নিয়ে কলেজে যান যোগদান করতে। এসময় শিক্ষার্থীরা আগে থেকেই প্রফেসর ড. আনারুল হককে কলেজে প্রবেশ করতে দেবে না মর্মে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এক সময় পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সহযোগিতায় কলেজের ভেতরে প্রবেশ করেন। প্রবেশের পর কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। এক সময় শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে উঠলে তোপের মুখে যোগদানের আড়াই ঘন্টা পর তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুনঃ   পাকিস্তানকে ধবলধোলাই করে বাংলাদেশের ইতিহাস

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইব্রহীম আলী। তিনি বলেন, দুপুরে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. আনারুল হক পদত্যাগ করেছেন।

রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রিয় ক্যাম্পাস রাজশাহী কলেজে বিতর্কিত শিক্ষককে অধ্যক্ষ হিসেবে চাই না। দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের দোসর এই অধ্যক্ষকে এই কলেজে প্রবেশ করতে দেয়া হবে না। এখানে সৎ ও যোগ্য কাউকে অধ্যক্ষ হিসেবে পদায়নের দাবি জানিয়ে আসছিলেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST