১৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মামলা আতঙ্কে আছেন নায়িকা মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মামলা আতঙ্কে ভুগছেন দলটির নেতাকর্মীরা। বিগত ১৬ বছরে দলটির হয়ে যারা রাজপথে সরব ছিলেন, তারা সকলেই চলে গেছেন আত্মগোপনে। যারা এখনো আত্মগোপনে যেতে পারেননি, তারা বিভিন্ন মামলাতে গ্রেপ্তার হচ্ছেন বা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এমন অবস্থায় কয়েকজন তারকার মাঝেও নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদেরই একজন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আরও পড়ুনঃ   বিয়ে করছেন কবে জানালেন রুক্মিণী

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এই অভিনেত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির পক্ষ থেকে মনোনয়নও তুলেছিলেন তিনি। আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণাতেও ছিল মাহির সরব উপস্থিতি।

সবকিছু মিলিয়ে সরকার পতনের পর মামলা আতঙ্কে ভুগছেন এই অভিনেত্রী। ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যতীত কোথাও দেখা মিলছে না মাহির। মোবাইল নম্বর কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দিচ্ছেন না। শুটিং ফ্লোরেও দেখা মিলছে না।

মাহির ঘনিষ্ঠজনেরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এই অভিনেত্রী। বিগত সময়ে দলটির হয়ে প্রচার-প্রচারণায় সরব থাকায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছুটা আতঙ্কেও রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   শাকিবের মা হিসেবে কেমন করলেন মাহি?

তারা মনে করছেন, সম্প্রতি সময়ে চলচ্চিত্রাঙ্গনের কয়েকজন তারকার নামে মামলা হওয়ায় এই আতঙ্কের সৃষ্টি।

যদিও কয়েকদিন আগে দেশত্যাগ করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের জেরার মুখে পড়েন মাহি। সেখানে তাকে দেড় ঘণ্টা বসে থাকতে হয়েছে। গোয়েন্দা সংস্থার বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST