১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর যুদ্ধমেশিনে আর অর্থ সহায়তা নয় : মার্কিন সিনেটর

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের দৃঢ় দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য বার্নি স্যান্ডার্স। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই দাবি জানিয়েছেন তিনি।

এক্সবার্তায় স্যান্ডার্স বলেন, “চলতি সপ্তাহে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গাজায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু সংখ্যক। এমনকি গাজার যেসব এলাকায় গোলাগুলি নিষিদ্ধ সেসব এলকাতেও হামলা করছে ইসরায়েলি বাহিনী।”

“একই সময়ে পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিককে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। তাদের গোলার আঘাতে একটি স্কুলে আশ্রয় নেওয়া ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন জাতিসংঘের দাতব্য কর্মী ছিলেন।”

আরও পড়ুনঃ   হিজাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করল ইরান

“আমি শুধু বলতে চাই, যথেষ্ট হয়েছে। (ফিলিস্তিনে) মাসের পর মাস ধরে যে যুদ্ধমেশিন চলছে, তাতে আর কোনো মার্কিন অর্থ সহায়তা নয়।”

প্রসঙ্গত, গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই সেখানে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়েছিলেন। এর পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল যোদ্ধারা, তাদের মধ্যে এখনও ১০১ জন জিম্মি হামাসের কব্জায় রয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪১ হাজারেরও বেশি মানুষ এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজার।

আরও পড়ুনঃ   ভারতের দখলে থাকা ৫ কিমি এলাকা পুনরুদ্ধার বিজিবির, যা বলছে বিএসএফ

এদিকে, গাজায় অভিযান শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও সহিংসতা বাড়ছে। পশ্চিম তীরের বিভিন্ন শহরে প্রায় ইহুদি বসতকারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রায় নিয়মিত সংঘাত হচ্ছে সেখানকার ফিলিস্তিনিদের।

গত সপ্তাহে পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদি বসতকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আয়েনূর আয়েগি (২৬) নামের এক তরুণী। আয়েগি ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ছিলেন।

তার মৃত্যুর পর এক শোকবার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আয়েনূরের মৃত্যু খুবই দুঃখজনক। ইসরায়েলকে অবশ্যই এ ঘটনার জন্য জবাবদিহিতা করতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST