১৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাটোরের স্কুলছাত্র ইয়াসিন ইসলামকে(১৭) তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহতের বাবা মো. ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় এ মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়াও রয়েছে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ১১১ জনের নাম।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জের রানিহাটী ইউনিয়নে বিভিন্ন কার্ড দেয়ার নামে সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মামলার বাদী মো. ফজের আলী জানান, গত ৪ আগস্ট নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় আমার ছেলে ইয়াসিন। সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে হাতে পিস্তল, ছুরি নিয়ে দলবদ্ধ হয়ে ছাত্রদের আন্দোলনে হামলা চালানো হয়। এ সময় আমার ছেলেকে এলোপাথাড়ি মারপিট করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সাবেক এমপি শিমুলের বাড়িতে একটি কক্ষে আটকে রাখা হয়। পরের দিন সেই কক্ষে আগুণ দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়।

আরও পড়ুনঃ   পাওয়ার সল্যুশনের সমৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করবে এনার্জিপ্যাক ও পারকিন্স

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মামলাটি নথিভূক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১০

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১১

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১২

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৩

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৪

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৫

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৬

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৭

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৮

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৯

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST