২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

জাহ্নবীকে যে কাজটি না করতে কড়া নির্দেশ দিয়েছিলেন শ্রীদেবী

অনলাইন ডেস্ক : সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে অভিনেতা-অভিনেত্রীদের নানা ধরনের পদক্ষেপ নিতে হয়। কখনো ওজন বাড়িয়ে বা কমিয়ে চরিত্রের মতো হয়ে উঠতে হয়। আবার অনেক সময় মাথার চুলও কেটে ছোট করে ফেলতে হয়। কিন্তু যে প্রয়োজনই হোক না কেন, অভিনেত্রী জাহ্নবী কাপুর একটি কাজ কখনোই করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

চরিত্রের প্রয়োজন হলেও কখনোই মাথা কামাবেন না। কখনোই সাধের চুল কেটে ফেলতে পারবেন না। আর তার বড় কারণ হলো, অভিনেত্রীর মা অর্থাৎ শ্রীদেবী নাকি মেয়ের লম্বা চুল খুব পছন্দ করতেন।

আরও পড়ুনঃ   অনন্ত-রাধিকার বিয়ের জন্য আনা হলো বিশ্ব বিখ্যাত রাঁধুনিকে

জাহ্নবী বলেন, ‘এখন তো প্রযুক্তির মাধ্যমেই ন্যাড়া মাথা দেখানো যায়। আমি কাজ করতে গিয়ে কাঁধে চোট পেয়েছি। রক্তপাত হয়েছে। হাড় ভেঙেছে। নিজের ওপর নানা রকমের অত্যাচার করেছি। কিন্তু সব চুল কেটে ন্যাড়া হতে পারব না আমি।’

মুক্তি পাচ্ছে জাহ্নবীর আসন্ন সিনেমা ‘উলঝ’। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এমনকি ‘উলঝ’ এর জন্য পরিচালক আমাকে ছোট করে চুল কাটতে বলেছিলেন। আমি কাটিনি। এটা নিয়ে পরিচালকের সঙ্গে বিস্তর আলোচনাও হয়েছিল।’

আরও পড়ুনঃ   বি গ্রেড ছবি দিয়ে শুরু, নাচ তো দূর দাঁড়াতেও পারতেন না ক্যাটরিনা

চুল ছোট করে কাটার জন্য মায়ের কাছে বকুনিও খেয়েছিলেন জাহ্নবী। অভিনেত্রী বলেন, ‘মনে আছে, ‘ধড়ক’ সিনেমার সময় আমি চুল কেটেছিলাম বলে মা খুব বকেছিল। কড়া নির্দেশ ছিল মায়ের, কোনো চরিত্রের জন্যই আমি যেন চুল না কাটি। আমার চুল নিয়ে মায়ের খুব গর্ব ছিল। তাই আমি কখনোই চুল ছোট করে কাটব না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST