১৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

দামকুড়া পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং গ্রামে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ও ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামি এবং ভাবকি মধুপুর এলাকার ৩ মাসের সাজাপ্রাপ্ত অপর এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি তরিকুল ইসলাম চুন্নু রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে এবং সোহেল রানা ভাবকি মধুপুর গ্রামের মজিদের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি তরিকুলের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত ও ১ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র দামকুড়া থানায় মুলতবি ছিল। আসামি তরিকুলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে দামকুড়া থানা পুলিশ। ১২ জুলাই ভোরে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি তরিকুল দামকুাড়া থানার ভিমের ডাইং এলাকায় তার বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মইনুল বাশারের দিকনির্দেশনায় এসআই এটিএম আশেকুল ইসলাম ও তাঁর টিম শুক্রবার ভোর ৫ টায় অভিযান পরিচালনা করে আসামি তরিকুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
অপরদিকে দামকুড়া থানার অপর একটি টিম রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি সোহেল রানা ভাবকি মধুপুর গ্রামে তার বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মইনুল বাশারের দিকনির্দেশনায় এএসআই নওসাদ আলী আসামি সোহেল রানাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

তানোরে এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি ও মারপিটের ঘটনায় মামলা, ৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের চেষ্টায় শিশু ‘অপহরণ’ ব্যর্থ

জেলা প্রশাসকের উদ্যোগে বাস চলাচল শুরু

কামারগাঁ ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

ভূমিসেবা মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নতুন রাজশাহী বিনির্মাণের কারিগর রাসিক প্রশাসক রিটন

বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে : ভূমিমন্ত্রী মিনু

যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

১০

নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’

১১

বিপিজেএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১২

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে – ভূমিমন্ত্রী

১৩

আগামী ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা’

১৪

সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

১৫

নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা আরএমপি কমিশনারের

১৬

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৭

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

১৮

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST