৩০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

হিজবুল্লাহ আর ‘সন্ত্রাসী গোষ্ঠী’ নয়, ঘোষণা আরব লীগের

অনলাইন ডেস্ক : লেবাননের সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে না বলে ঘোষণা দিয়েছে আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ। শনিবার আরব লীগের সহকারী মহাসচিব ও মিসরীয় কূটনীতিক হোসাম জাকি প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সংসদীয় উপদলের নেতা মোহাম্মদ রাদের সাথে বৈরুতে এক বৈঠকের পর ওই ঘোষণা দিয়েছেন।

আরবি ভাষার সংবাদমাধ্যম আল-আখবারকে তিনি বলেছেন, হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। কারণ এই গোষ্ঠীটি বর্তমান রাজনীতি ও লেবাননের ভবিষ্যতের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে আরব বিশ্বের বাদ দেওয়ার এই সিদ্ধান্তের বিষয়ে পশ্চিমা গণমাধ্যম এখনও নীরব রয়েছে।

আরও পড়ুনঃ   ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল

আল-আখবার বলেছে, ২০১৬ সালের পর আরব লীগের সহকারী মহাসচিব জাকির সাথে হিজবুল্লাহর নেতা রাদ প্রথমবারের মতো বৈঠক করেছেন। ওই বছর সৌদি আরবের উদ্যোগে শিয়া মতাবলম্বী গোষ্ঠীটিকে ‘‘সন্ত্রাসী সংগঠন’’ হিসেবে ঘোষণা দেয় আরব লীগ।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাব বিস্তারের পাশাপাশি ইরাক, ইয়েমেন, লেবানন, সিরিয়া ও আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়েছিল।

বৈরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিসরীয় ওই কূটনীতিক বলেছেন, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইতের পক্ষে লেবানন ও এর জনগণের প্রতি এই অঞ্চলের সম্প্রদায়গুলোর সংহতি প্রকাশের লক্ষ্যে তিনি বৈরুত সফর করছেন।

আরও পড়ুনঃ   প্রায় ১০০ বছর পর সৌদির মরুতে ফিরল উটপাখি

আরব লীগের সহকারী এই মহাসচিব বলেছেন, দক্ষিণে সামরিক উত্তেজনা বৃদ্ধি কেবল লেবাননেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে সংঘাত যদি ছড়িয়ে পড়ে, তখন সেটি মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিসরীয় এই কূটনীতিক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা ১৭০১ মেনে চলার জন্য সব পক্ষের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা উপত্যকায় যুদ্ধের অবসানের ওপর গুরুত্ব দিতে হবে; যা দক্ষিণ লেবাননে সংঘাত বন্ধ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST