২৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জনে সুখবর দিলেন ভিকি

অনলাইন ডেস্ক : দুই বছরের বেশি সময় ধরে একই ছাদের নিচে বাস করছেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। এ সময়ে বহুবার গুঞ্জন উঠেছে, মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। যদিও এসব গুঞ্জনের কোনোটাই সত্যি হয়নি।

গুঞ্জনটি থেমে গেছে, এমনও না। কয়েক মাস আগেও ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জন ওঠে। তখন মুম্বাই থেকে লন্ডনে গিয়ে ক্যাটরিনার সঙ্গে দেখা করতে যান ভিকি কৌশল। বেশ কয়েক দিন স্বামীকে নিয়ে লন্ডনে একান্ত সঙ্গ কাটান অভিনেত্রী। তখনই নেটিজেনরা মনে করেন, এই তারকা দম্পতির সংসারে আসছে নতুন অতিথি।

আরও পড়ুনঃ   বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

এরপর লন্ডন থেকে ফেরার সময় বিমানবন্দরে ঢিলেঢালা কালো পোশাকে অভিনেত্রীকে দেখেই গুজব ছড়িয়ে যায়, ক্যাটরিনা গর্ভবতী। তবে সেগুলো শুধু গুজবই ছিল।

কিন্তু এরপরও কৌতুহলের শেষ নেই ভিকি-ক্যাটের ভক্ত অনুরাগীদের। আর এমন সময়েই এক সুখবর আনলেন অভিনেতা ভিকি কৌশল!

ভারতীয় গণমাধ্যমের খবর, ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জনের মাঝেই অভিনেতা ভিকি কৌশলের আগামী ছবি ‘ব্যাড নিউজ’ মুক্তির খবর জানানো হয়েছে। আগামী ১৯ জুলাই মুক্তি পাবে ছবিটি।

২০১৯ সালে করণ জোহরের প্রযোজনায় ‘গুড নিউজ’ ছবিতে হাসির ছলে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন পরিচালক রাজ মেহতা। ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদভানি। সেই ছবির সিক্যুয়েল হলো এই ‘ব্যাড নিউজ’ ছবিটি।

আরও পড়ুনঃ   শহীদ ছাত্র-জনতাকে সাফ শিরোপা উৎসর্গ

‘ব্যাড নিউজ’ ছবিতে জুটি বাঁধছেন ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি। ছবিটি পরিচালনা করবেন আনন্দ তিওয়ারি। এই মুহূর্তে বলিউডপাড়ায় এই ছবির প্রচার চলছে বেশ জোরেশোরেই।

সম্প্রতি ‘ব্যাড নিউজ’ এর প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হন ভিকি। তখন তাকে প্রশ্ন করা হয়, ‘কবে সুখবর দেবেন?’ উত্তরে ভিকি বলেন, ‘সুখবর আসবে। যখন আসবে সকলের সঙ্গে সেটা ভাগ করে নেব।’

তবে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা কী না সে বিষয়ে কোনো জবাব দেননি ভিকি কৌশল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST